ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ইয়াবা সহ আটক-১

admin
মে ১, ২০১৯ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো: রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্তে বুধবার বিকেলে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল্লাহ (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুটখালী ক্যাম্পের সদস্যরা।আটক আবদুল্লাহ বেনাপোল পোট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের মুনসুর আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান.গোপন সংবাদে জানতে পারি মাদক কারবারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে শিবনাথপুর বারপোতা একটি মাছের ঘেরের মধ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবদুল্লাহকে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স/এষ্