ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বেনাপোল-ঢাকা এক্সপ্রেস রেল সার্ভিস চালু ২৫ জুলাই থেকে

admin
জুলাই ৪, ২০১৯ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-ঢাকা রুটে এক্সপ্রেস রেল সার্ভিস আগামী ২৫ জুলাই থেকে চালু হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বুধবার (০৩ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

পরে তিনি বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প, ইমিগ্রেশন ও কাস্টমস অফিস পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ রেল সার্ভিস চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল চলাচলের শুভ উদ্বোধন করবেন বলে তিনি জানান।

ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্টযাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অ ল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে।

এই যাত্রীদের সিংহভাগ আসে ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট ও দৌলদিয়া-পাটুরিয়া ফেরিঘাট যানজটের কারণে যাত্রীরা নানামুখি হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হবে।

রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোন নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম পছন্দ করা হয়েছে।

তিনি বলেন, ১০টি বগির ভিতর দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার আসন থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ারের ভাড়া হবে ৫০০ টাকা। তবে এটি বেনাপোল থেকে ছেড়ে এসে যশোর ও ঈশ^রদীতে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেওয়া হবে।

মন্ত্রী বেনাপোলে আসলে তাকে সংবর্ধনা জানান, শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ আর ও অনেকে।

স/এষ্