ঢাকারবিবার , ২০ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরের বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ যুবক আটক

Mahin Sarker
ডিসেম্বর ২০, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার মহিষাডাঙ্গা গ্রাম থেকে মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সম্রাট হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ আটকৃত সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে মহিষাডাঙ্গা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ফেনসিডিলসহ সম্রাট হোসেন কে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে সোপর্দ করা হবে
স/ম