ঢাকাবৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বেনাপোলের আমড়াখালী চেক পোস্টে ১৮ রোহিঙ্গা আটক


সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোর(যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকালে আমড়াখালী চেক পোস্ট থেকে শিশুসহ ১৮রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান,যাত্রীবাহী পরিবহণ যোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোলে একটি বাস তল্লাশী করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু,৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে।এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে তারা জানান। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আব্দুস সালাম নামের রোহিঙ্গা বলেন,আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি।দালাল আমাদের ভারতে নিয়ে ভাল কাজ দেবে বলেছে। স/রহ