ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের সিমানা পিলার (ম্যাগনেট) উদ্ধার, আটক-১

admin
নভেম্বর ২৪, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের সিমানা পিলার (ম্যাগনেট) উদ্ধার, আটক-১

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় কোটি টাকা মূল্যের সিমানা পিলার (ম্যাগনেট) উদ্ধার হয়েছে। সোমবার রাতে উপজেলার জামদিয়া এলাকায় যশোরের র্যাব-৬ এক অভিযান চালিয়ে এ ম্যাগনেট উদ্ধার করে। এঘটনায় তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোর সকালে র্যাব-৬ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করে।

আটক তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে। র্যাব-৬ এর ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮ টারদিকে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে জামদিয়া এলাকার সাইফুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তা দিয়ে এক ব্যক্তি বিদেশে সিমানা পিলার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদের মাধ্যমে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এ পিলারসহ তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। পরে বাঘারপাড়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, গায়ে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কম্পানি ১৮১৮ ও ক্রস পতাকা আকৃতি ছবি আকা আছে।

স/এষ্