ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোরের বাঘারপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার।

রিয়া মহিরণ গ্রামের মৃত স্বপন রায়ের মেয়ে। সে যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

শুক্রবার মধ্য রাতে ঐশী রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে। রিয়ার বোন, প্রিয়া রায় জানিয়েছেন, শুক্রবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় ঐশী। পরেরদিন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকা হলে কোনা সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ এসে মৃত্যু নিশ্চিত করলে প্রতিবেশিদের সহায়তায় মরাদেহটি নামানো হয়।

কলেজছাত্রী রিয়া একজন সঙ্গীতশিল্পী ছিলেন। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মেয়েটির আত্মহত্যা করেছে।

ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে।’

স/এষ্