যশোর প্রতিনিধি : কতিপয় ভূমি দস্যুর দ্বারা অতিষ্ট ও চরম হয়রাণির শিকার হচ্ছে বসুন্দিয়ার একটি পরিবার। এমন অভিযোগে সম্প্রতি তদন্ত পূর্বক কার্য্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন খুলনা ডিআইজি সহ যশোরের পুলিশ সুপার।
সূত্র জানায়, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতন নগর গ্রামের হাফেজ কওছার হাজীর পুত্র মাওলানা মোস্তাক আহমেদ সহ অন্য ভাইদের দখলে থাকা জে.এল ২৪৪নং বসুন্দিয়া মৌজার ৮২ শতক জমি মালিকানা দাবি করে একই এলাকার মৃত ইমান আলীর পুত্র বিল্লাল, ইয়াকুব্বার আলীর পুত্র আব্দুল ও মৃত হানেফ বিশ্বাসের পুত্র মীর আলী জালিয়াতির মাধ্যমে কাগজ পত্র তৈরী করে তাদের বিভিন্নভাবে হয়রাণি করতে থাকে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার শালিসি দরবারে হাফেজ কওছার হাজীর পরিবারকে নাজেহাল করার অপচেষ্টা করা হচ্ছে। দস্যুতা, জবর-দখল ও জাল জালিয়াতির মাধ্যমে জমি দখল করতে না পেরে ঐ চক্রটি হাফেজ কওছার হাজীর পরিবারের বিরুদ্ধে নানা প্রকার কাল্পনিক ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত আছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার খুলনা ডিআইজি সহ যশোর পুলিশ সুপারের বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলে গত ১৭ জানুয়ারী, ২০১৭ তারিখে ওসি কোতয়ালী কে তদন্ত পূর্বক কার্য্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
স/শা

