ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বসুন্দিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৩০ লক্ষ টাকার ক্ষতি, মামলা দায়ের

admin
জানুয়ারি ২৬, ২০২০ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামের ঐতিহ্যবাহী দৌষ পুকুরে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগের ফলে ৩০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় মালিক পক্ষ যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

মালিক পক্ষ জানাই গতকাল ২৫শে জানুয়ারি ভোর বেলা পুকুরে মাছ ভাসতে দেখে স্থানীরা তাদের খবর দেয়। এরপর দ্রুত পুকুরপাড়ে এসে তারা অংখ্যা মাছ মৃত অবস্থায় দেখতে পায়। পুকুরে ৩জন চৌকাদের মধ্যে মোঃ আলমগীর হোসেন (৫৫), জানান রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করার কারণে মাছ গুলি মারা যাচ্ছে। পুকুর টিতে ১ কেজি থেকে ৭ কেজি ওজন পর্যন্ত মাছ রয়েছে।

সূত্র জানাই প্রায় ১০ একর আয়তনের ঐতিহ্যবাহী এই পুকুরটি ১৯৯২ সালের দিকে সরকারের খাস খতিয়ান থেকে বন্দবস্ত নেয় রাজারহাট কাজীপুর গ্রামের মোঃ আঃ আলিম (আলী) সেই থেকে তিনি পুকুরটিতে মাছ চাষ করে আসছেন। গত বছর ও দুষ্কৃতিকারীরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে ক্ষয়-ক্ষতি করে। বারবার এই ক্ষতির সম্মুখিন হওয়ায় মালিক পক্ষ এক প্রকার হতাশা গ্রস্থ।

স/এষ্