ঢাকাবৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

admin
জানুয়ারি ১৭, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ 

গতকাল যশোরের বসুন্দিয়ায় ২ সন্তানের এক জনক গলায় ফাঁস দিয়ে আতœ হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত শাহাবুদ্দিন (৩২) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী শাখারীপাড়া গ্রামের নুরু ব্যাপারীর পুত্র এবং পাশ্ববর্তী তালুকদার প্লাষ্টিক কারখানার শ্রমিক। স্থানীয় ৯নং ইউ.পি সদস্য মোঃ ফারুক হোসেন জানান গতকাল ১৭ জানুয়ারী ভোর বেলায় বুড়ি ভৈরব নদীর দক্ষিণ পার্শ্বে এবং তরিকুলের বাড়ির পূর্ব পাশে শাহিদুলের কাঁঠাল গাছে গলায় ফাঁস বাধা অবস্থায় কাউকে ঝুলতে দেখে পথচারীরা লোকজনকে খরব দেয়। পরে নিহতের পরিবার এসে তাঁর লাশ সনাক্ত করে।

খবর পেয়ে বসুন্দিয়ার ক্যাস্প ইনচার্জ সঞ্জয় কুমার ঘটনা স্থলে হাজির হয়ে নিহতের সম্পর্কে খোজ খবর নেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ বিষয়ে নিহতের পিতা নুরু ব্যাপারী ও মা আনোয়ারা বেগম বলেন দীর্ঘদিন ধরে তার ছেলে ব্রেনে সমস্যা ছিল। যে কারণে সে প্রায় পাগলামী করতো। ইতিপূর্বেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে এলাকাবাসী জানাই। নিহতের স্ত্রী জায়দা বেগম বলেন তার স্বামী প্রতিদিনের মত গত ১৬ই জানুয়ারী সকাল ১০টায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বসুন্দিয়া ক্যাম্প ইনচার্জ সঞ্জয় কুমার বলেন নিহত শাহাবুদ্দিন পার্শ্ববর্তী তালুকদার প্লাষ্টিক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করত। তার কাজের সাইডের সরদার সাজ্জাদ হোসেনের মাধ্যমে তিনি জানতে পারেন ঘটনার দিন শাহাবুদ্দিন ৫,৮০০/- টাকা বেতন হিসাবে উত্তোলন করেন কিন্তু নিহতের কাছে কোন প্রকার টাকা পয়সা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছিল।

স/এষ্