ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৭, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

এস এম মেহেরাব হোসেন : ঐতিহাসিক আজ মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার এবং সেই সরকারের শপথ অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও রাষ্ট্রীয়ভাবে দিনটি সারাদেশে পালন করা হচ্ছে।

দিনটি উপলক্ষ্যে সকাল ১০ টায় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা হেলিকপ্টারযোগে মুজিবনগর পৌঁছান। সকাল ১০:২১ মিনিটে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক মুনসরি আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা। পরে সকাল ১০:৩৫ মিনিটে মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী মোজাম্মেল হক এবং মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান।

এরপরই পুলিশ, বিজিবি, আনসার, মুক্তিযোদ্ধা, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালসগাইড সহ স্কুলের শিক্ষার্থীদের সম্বন্বয়ে গার্ড অব অনার এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুজিবনগরে স্থাপিত শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন।

সেখানে শুরুতেই পবিত্র কোরআন, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়েছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সম্মানিত অতিথি হিসাবে থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

স/এষ্