ময়মনসিংহ জেলায় ট্রাফিক বিভাগে সেরা সার্জেন্ট সুভল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলায় ট্রাফিক বিভাগে সর্বোচ্চ প্রাসকিউশন দাখিল করায় সেরা ট্রাফিক সার্জেন্ট হিসাবে ভালুকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট সুভল চন্দ্র সেনকে সম্মাননা সনদ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহম্মাদ।
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ জেলায় ট্রাফিক বিভাগে সর্বোচ্চ প্রাসকিউশন দাখিল করেন ভালুকা ট্রাফিক জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট সুভল চন্দ্র সেন।শনিবার দুপুরে জেলা কনফারেন্স হল রুমে ময়মনসিংহ জেলায় সেরা ট্রাফিক সার্জেন্ট হিসাবে ভালুকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট সুভল চন্দ্র সেনকে পুরস্কিত করেন ও সম্মাননা সনদ প্রদান করেন।
স/বি

