ময়মনসিংহের তারাকান্দায় এক কলেজ শিক্ষকের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সমালোচনার ঝড়
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- ময়মনসিংহের তারাকান্দার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের এক শিক্ষকের সঙ্গে জনৈক এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে।
গত কয়েকদিন ধরে ঐ কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক শাওন কিশোর ধরের এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।
ভিডিও প্রকাশের পর শিক্ষক শাওন কিশোর ধর কলেজে আসা-যাওয়া করলেও অনেক শিক্ষার্থীরা লজ্জায় কলেজে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে এবং ভিডিও প্রকাশের পর কলেজের অধ্যক্ষ হোছেন আলী চৌধুরী গত ৮ ডিসেম্বর ২০২২ ইং অভিযুক্ত শিক্ষক কে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কলেজ শিক্ষক শাওন কিশোর ধর একজন প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোক এবং তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। একটি বিশেষ মহলের কারণে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি কামনা করছেন সুশীল সমাজ।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অনেকের কাছ থেকে জানতে পেরেছি, এ ধরনের অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কলেজের অধ্যক্ষ হোছেন আলী চেীধুরীর কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষক শাওন কিশোর ধরের ফোনে একাধীকবার ফোনের পর রিসিভ করেন এবং তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি অনেকটাই পাশ কাঁটিয়ে যান এবং অনেক পরে তিনি বলেন, এই ভিডিওটি আমার না, এটি একটি এডিট করা ভিডিও। কোনো মতেই এ ভিডিওটি তার না বলে সাফ জানিয়ে দেন তিনি।
সরেজমিনে কলেজ ঘুরে জানাগেছে, শিক্ষক শাওন কিশোর ধরের বিরুদ্ধে এবিষয়ে তরিৎ ব্যবস্থা না নিলে ছাত্রীরা মানব বন্ধন সহ ডিসি অফিস বরাবর স্বারক লিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন তারা।
স/বি

