ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

 মোড়েলগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

admin
আগস্ট ৫, ২০১৯ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রধান : বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন জলবায়ু পরিবর্তনতা প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় সবাইকে বৃক্ষ রোপন করতে হবে।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে সর্বপ্রথম কৃষি বিপ্লবের কথা বলেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বিপ্লবে দেশের অর্থনৈতিক পরিবকবর্তন ঘটিয়েছেন।

(৫ জুলাই) সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে এ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারমান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ওসি তদন্ত ঠাকুর দাস মন্ডল, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, শ্রমীক লীগ নেতা আলমঙ্গীর হোসেন বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা খান হাসিবুর রহমান, তাতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবর” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর কৃষি মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী।

এ বারে কৃষি মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও  ওষধী  বৃক্ষের ১৪টি স্টল অংশ গ্রহন করেন ।

স/এষ্