ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মোহনগঞ্জে বন্যার কারণে জানাযা এবং দাফনের স্থানও নেই

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২১, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোহনগঞ্জে বন্যার কারণে জানাযা এবং দাফনের স্থানও নেই

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মোহনগঞ্জে চারদিকে পানি আর পানি। ফসলি জমি, রাস্তা-ঘাট, খেলার মাঠ, ঈদগাহ্ মাঠ ও বাড়ি-ঘরে সর্বত্রই শুধু পানি আর পানি। এমন করুণ দূর্শশায় পানুর গ্রামের আওয়ামীলীগ কর্মী মানিক মিয়া (৩৮) শনিবার রাতে মারা যান। গ্রামের কোথাও শুকনো স্থান না থাকায় তাঁর জানাযা ও দাফন নিয়ে দেখা দেয় চরম বিপত্তি।

গ্রামবাসী সিদ্ধান্ত নেয় পার্শ্ববর্তী সমাজ রাস্তায় মরদেহ নিয়ে জানাযা পড়বে। কিন্তু খাটিয়া নিয়ে যাওয়ার মতো কোন উপায় না পেয়ে অবশেষে কলাগাছের ভেলায় করে নেয়া হয় তাঁর লাশ। সেখানে জানাযা শেষে রবিবার সন্ধ্যায় মানিক মিয়ার দাফন সম্পন্ন হয়।

স/বি