ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোরেলগঞ্জ শিক্ষা অফিসারআশীষ কুমার নন্দীকে ফকিরহাট বদলী

admin
নভেম্বর ১৭, ২০১৯ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলীর আদেশ হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারি পরিচালক-১(প্রশাসন) নার্গিস সাজেদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে। বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন আজ বুধবার এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোরেলগঞ্জের শিক্ষা অফিসার(চ.দা) আশীষ কুমার নন্দীকে ফকিরহাট ও ভান্ডারিয়ার শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনকে মোরেলগঞ্জে বদলী করা হল। আগামি ২৭ নভেম্বর বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর না করলে ২৮ নভেম্বর থেকে তাৎক্ষনিক অবমুক্ত(স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।

এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, বদলীর খবর লোকমুখে শুনেছি। এখনো আদেশ হাতে পাইনি। ২০১৭ সালের ১৩ নভেম্বর এ উপজেলায় যোগদান করেন।

স/এষ্