ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দায়ে আইনজীবীকে অর্থদণ্ড

admin
নভেম্বর ১, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দায়ে আইনজীবীকে অর্থদণ্ড

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এক আইনজীবীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধা ৭টার দিকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হোসেন এ অর্থদণ্ড দেন।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, নির্বাচনী এলাকায় স্বতন্ত্র পার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দায়ে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ২ নভেম্বর খাউলিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এ বিষয়ে জানাতে অ্যাড. গোলাম কিবরিয়া তারিকের সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

স/এষ্