ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোরেলগঞ্জে মাদক  ব্যবসায়ী আটক

admin
আগস্ট ২০, ২০১৭ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

     বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রাম থেকে মুনসুর আলী হাওলাদারের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব(৫৫)কে পুলিশ আটক করে। তার নিকট থেকে ২শ’ গ্রাম গাঁজা ও ৫পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান নিজেকে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দাবী করেছেন।

থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, হাবিব একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নিকট গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে ইউনিয়ন চেয়ারম্যান ও আ. লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা বলেন, আটক হাবিবুর রহমান আওয়ামী লীগের কেউ নন।

এই ঘটনার প্রায় এক বছর পূর্বে হাবিবের মাদ্রাসা পড়–য়া ছেলে সাগরকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছিলো পুলিশ। ওই সময় সগারের বই বহনের ব্যাগে পাওয়া যায় গাঁজা। হাবিব তার ছেলের গাঁজাসহ আটকের কথা স্বীকার করেছেন।

স/মা