ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোদির ৩ বছরের অজ্ঞাতবাসের রহস্য ফাঁস!

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অনেক অধ্যায়ই সকলের জানা। আবার অনেক কিছু এমন কথাও আছে যা সকলে হয়তো জানে না৷ আর তার মধ্যে একটি হল তার হিমালয় পর্ব৷

বলা হয়ে থাকে, হিমালয়েই বেশ কয়েক বছর অজ্ঞাতবাসে ছিলেন মোদি৷ সে সময় তার পরিবারেরও কেউ জানত না যে তিনি কোথায় রয়েছেন, জীবিত রয়েছেন কিনা সে বিষয়েও ছিল ধোঁয়াশা৷

মোদি  ২০১৫সালে যখন পশ্চিমবঙ্গে তিনি বেলুড় মঠে আসেন, তখন এই তথ্য প্রকাশ্যে আসে৷ শোনা যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মোদির জ্যাকেটে যে ফুলটি ছিল তা মঠের থেকে প্রসাদরূপে এসেছিল৷

বেলুড় মঠে তিনি স্বামী আত্মস্থানন্দের সঙ্গে দেখা করেন , যাকে তিনি গুরু হিসেবে মনে করেন৷ তখনই প্রকাশ্যে আসে অনেক আগে মোদি এই মঠে আসেন সন্ন্যাস গ্রহণের জন্য৷ কিন্তু তার অনুরোধ মানা হয়নি সে সময়৷

সে সময় মোদির বয়স ছিল ১৬বছর৷ তখনই স্বামী আত্মস্থানন্দের কাছে দীক্ষা নেন তিনি৷ মোদি তার আইডল স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে হিমালয়ে গিয়েছিলেন বলে শোনা যায়৷

স/মা