ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ,
সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর : মেহেরপুরে শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহ চার সাংবাদিক ও একজন সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এর আগে এক কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

মিথ্যা ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা, পরবর্তীতে মানহানি মামলা দায়ের সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন নিলুফার ইয়াসমিন রুপা নামের এক ব্যবসায়ী।

শুক্রবার বেলা ১১টাই রুপা তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান এ সাংবাদ সম্মেলন করেন। সাংবাদ সম্মেলনে রুপা লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন ১১ আগস্ট বিকাল আনুমানিক চারটায় দুটি মোবাইল থেকে তার নিকট ফোন আসে।

ফোনের অপরপ্রান্ত থেকে দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আহসান পরিচয় দিয়ে বলেন ১০ বছরে আপনার এত কিছু কি করে হলো? গাড়ি, বাড়ি টাকা পয়সা। উত্তরে রুপা বলেন আপনাকে কেন জবাব দিতে যাব।

প্রশাসন আছে উনারা বিষয়টি দেখবেন। এরপর রুপার কাছে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। লিখিত বক্তব্যে রুপা আরো বলেন, শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয় দেওয়ার একদিন পর একই পত্রিকার আতাউর রহমান ও তরিকুল ইসলাম নামের দুই ব্যক্তি আমার বাসায় উপস্থিত হন এবং তারা পাঁচ লাখ টাকা দিলে ভারপ্রাপ্ত সম্পাদক কে বলে নিউজ বন্ধ করে দেবেন বলে জানান।

পরবর্তীতে একাধিকবার হুমকি ধামকি দেওয়ার পরেও আমি টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে থাকেন। লিখিত বক্তব্যে রুপা বলেন আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর আমি আইনের আশ্রয় গ্রহণ করি।

পরে গুন্ডা পাঠিয়ে সেই মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে রুপা বলেন আমি কাউকে শত্রু ভাবি না। আমার কোন শত্রু নাই। কিন্তু কেউ যদি আমার শত্রু এটা মনে করিয়ে দেয় তাহলে একবার নয় বারবার আইনের সাহায্য আমি কামনা করব।

এর পাশাপাশি রুপা অপসাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রুপার স্বামীসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্