ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেয়াদ উত্তীর্ণ খাবার বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin
নভেম্বর ৭, ২০১৭ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি 
অবশেষে ধরাশায়ি হয়েছে বাঘারপাড়ার এক হলুদ সাংবাদিক। যিনি সারাক্ষণই সাংবাদিক পরিচয় পত্র মাজায় ঝুলিয়ে রাখেন। তার সাংবাদিকতার এতই বহর যে তিনি লেখালেখি শেখেন আরেক বিখ্যাত সাংবাদিকের কাছ থেকে। বিখ্যাত এ সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতার কোন সনদ নেই।
হলুদ এ সাংবাদিকের নাম মৃনাল কান্তি বিশ্বাস ওরফে অবতর। বাঘারপাড়ায় সদরে তার আরও একটি নাম রয়েছে। এ নামেই সে বেশি পরিচিত। তাকে মৃনাল বললে বেশি লোকে চেনেন না। তবে কেরফা অবতর বললেই এক নামে সকলেই তাকে চেনেন। সাংবাদিকতার জগতে বছর দুয়েক প্রবেশ করলেও আজ পর্যন্ত নিজহাতে কোন সংবাদ লেখার যোগ্যতা অর্জন করতে পারেননি।
সম্প্রতি তিনি মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে তাকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানাজ বেগম ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। জানাগেছে, বাঘারপাড়া ডিগ্রী কলেজের প্রধান গেটের পাশে মৃনালকান্তি বিশ্বাস ওরফে অবতরের দোকানে এ দিন বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ বেকারি সামগ্রি জব্দ করে।
অবতর নির্বাহী অফিসারকে দেখতে পেরে দোকান থেকে বেরিয়ে ভো দৌড় দেন। আদালত নিরুপায় হয়ে এ সময় মৃনালকান্তির স্ত্রী দিপু বিশ্বাসকে দুই হাজার টাকা জরিমানা করে। একই সাথে দোকানের মধ্যে এক ছাত্র ধুমপান করার অপরাধে ২শ টাকা জরিমানা করে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মৃনালের স্ত্রী দিপু বিশ্বাস দোকানের সাথে বাড়ির ভেতর কলেজ শিক্ষার্থীদের ধুমপানের সুযোগ দিয়ে থাকেন। কলেজ কতৃপক্ষ বারবার নিষেধ সত্বেও তিনি বিষয়টির গুরুত্ব দেননি। শুধু তাই না, অবিযোগ রয়েছে তার বাড়ির ভেতরে কলেজের ছেলে মেয়েদের গল্প করার সুযোগ করে দেন। এসব নিয়ে এলাকায় নানা মুখোরোচক গল্পও রয়েছে। এ বিষয়টি অন্য কোন সময়ে প্রকাশ করা হবে।

স/মা