ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর ৯ বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগ।

admin
জানুয়ারি ৮, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর ৯ বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগ।

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর: মোটর সাইকেলে হাত দেওয়ার অপরাধে এক শিশুর উপর নির্যাতন চালানো হয়েছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের শাহাজী পাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত শিশুর নাম ইয়াম হুসাইন।

তার পিতার নাম মোখলেছুর রহমান। নির্যাতনকারীর যুবক একই এলাকার কথিত শিল্পপতি হাবিবুর রহমানের ছেলে রূপম ও তার স্ত্রী হাসি খাতুন।

জানা গেছে শনিবার বিকেলের দিকে শহরের শাহাজী পাড়ার মোখলেসুর রহমানের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্র ইয়াম হুসাইন তার বাড়ির পাশে খেলাধুলা করছিল, এসময় সেখানে রাখা হাবিবুর রহমানের মোটর সাইকেলে হাত দিলে হাবিবুরের ছেলে রুপম তাকে ধরে তাদের বাসায় নিয়ে নির্যাতন করে।

এসময় তাকে সহযোগিতা করেন তার মা হাসি খাতুন। পরে শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠায়। নির্যাতিত শিশুর পিতা

মোখলেসুর রহমান বলেন আমার ছেলে খেলাধুলা করছিল। এ সময় তাদের রাখা গাড়িতে হাত দিলে আমার ছেলেকে উপরে তুলে নিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করে।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

স/অ