ঢাকাসোমবার , ১২ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন আসলাম শিহির

admin
নভেম্বর ১২, ২০১৮ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বর্তমানে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য আসলাম শিহির।

তিনি গত শনিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনি অফিস থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কেনেন। তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আসলাম শিহির, এমপি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হবে বলে আমাদের বিশ্বাস। তার বিরুদ্ধে কোনও অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।

স/ এষ্