মেহেরপুর শহরে পুলিশের ঝটিকা অভিযান
এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর থেকে : মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেল এর মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানো সহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয় এবং মামলা দায়ের করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান,গৌরাঙ্গ পাল, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার এস আই মতিন, এস আই আবুল হাসেম, ট্রাফিক সার্জেন্ট মিল্টন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
অভিযানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে ধারাবাহিক অভিযান চালানো হবে, প্রতিদিনই আমরা অভিযান চালিয়ে এই সমস্ত অবৈধ মোটরসাইকেলসহ যে সমস্ত মোটরসাইকেলে চালক হেলমেট বিহীন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলাচল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
স/এষ্

