মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজনগর স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ১৬টি দল অংশ গ্রহন করছে।
আজ মঙ্গলবার বিকেলে উদ্বোধনী খেলায় ভগিরথপুর ফুটবল একাদশ ১-০ গোলে গোপালপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন। সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উইপি সদস্য আরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এআরবি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি মুক্তি মিয়া, খাকছার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সদস্য সুমন সরকারসহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।
স/এষ্

