মেহেরপুর মুক্ত দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজ মোড়ে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. মনছুর আলম খান প্রথমে পুস্পমাল্য অর্পন করেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, সহকারী কমিশনার মিথিলা দাসসহ অন্যরা পুস্পমাল্য অর্পন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধারদের রুহের মাহফেরাত কামনা করে দোয়া করা হয়।
পুস্পমাল্য অর্পন শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. মনছুর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমুখ।
স/এষ্

