ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

admin
সেপ্টেম্বর ২, ২০২১ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুরে হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে শাহরুল ওরফে আবেদ আলী(৪২) ও তার স্ত্রী শিরিন খাতুন কে আটক করেছে।

বুধবার বিকেলের দিকে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ঘাটপাড়া এলাকায় তাদের নিজস্ব বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত শাহরুল ওরফে আবেদ আলী মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ঘাট পাড়া এলাকার মৃত কুঞ্জত শেখের ছেলে ও শিরিন খাতুন তার স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে উপ পরিদর্শক মদন মোহন শাহা, সহকারী উপ-পরিদর্শক জি এম শহীদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল হালিম, সিফাই একরামুল ও সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ভাটপাড়া এলাকার শাহরুল ওরফে আবেদ আলী ও তার স্ত্রী শিরিন খাতুন কে আটক করে।

এসময় তাদের বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে চব্বিশ পুরিয়া ইয়ার (৪ গ্রাম) হেরোইন উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬-১ সারণীর ৮(ক) ধারাই মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।