ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে স্কাউটসের ত্রৈ-বাষিক কাউন্সিলে নতুন কমিটি গঠন

admin
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস, মেহেরপুর সদর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চত্বরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্কাউটসের সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসারের পক্ষে সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয়নুল ইসলাম ।

সভা সঞ্চালনায় ছিলেন স্কাউটসের সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান বাবলু। এ সভায় কাউন্সিলারদের কন্ঠভোটে নির্বাচিত নতুন কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি পদাধিকার বলে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, ৪ জন সহ-সভাপতিরা হলেন অধ্যক্ষ মুসতাফিজুর রহমান, প্রধান শিক্ষক (মাধ্যমিক) ইদ্রিস আলি, সুপার (মাদ্রাসা) সামসুল ইসলাম, প্রধান শিক্ষক (প্রাথমিক) নূরুল ইসলাম ও সহকারী শিক্ষক (প্রাথমিক) কমর উদ্দিন। কোষাধাক্ষ্য প্রধান শিক্ষক (প্রাথমিক) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক (মাধ্যমিক) অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুজ্জামান বাবলু।

যুগ্ম সম্পাদক (প্রাথমিক) ইয়াসনবী, কমিশনার প্রধান শিক্ষক (প্রাথমিক) জাহিদুল ইসলাম। ৪ জন গ্রুপ সভাপতিরা হলেন প্রধান শিক্ষক (মাধ্যমিক) তাজ উদ্দিন, প্রধান শিক্ষক (মাধ্যমিক) আসরাফুজ্জামান, প্রধান শিক্ষক (প্রাথমিক) আবু লায়েছ লাবলু ও প্রধান শিক্ষক (প্রাথমিক ) মহিদুল ইসলাম। তিন বছরের জন্য তিন সদস্যের অডিটর নিয়োগ করা হয়। এরা হলেন প্রধান শিক্ষক (মাধ্যমিক) আবুল কাশেম, প্রধান শিক্ষক (প্র্যাথমিক) মোহাম্মদ আলোমগীর ও সুপার(মাদ্রাসা) রমজান আলি।

স/এষ্