ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনমিয়

abu naser
আগস্ট ৩, ২০১৯ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং সহ বিভিন্ন অঘটন প্রতিরোধে মেহেরপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবাগত পুলিশ সুপার আরো বলেন- ডেঙ্গু জ্বরে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নিতে হবে।

আপনাদের নিজ নিজ বাড়ি-ঘর, আশপাশের যে কোন জায়গা, ফুলের টব, বাড়ির আঙ্গিনা, প্লাষ্টিকের পাত্রে পানি থাকলে তিনদিন পরপর পরিষ্কার করারও আহ্ববান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।

স/এষ্