মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও পথসভা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও বিচারের দাবিবে মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ সময় মেহেরপুর সাংবাদিক সমাজের আহবায়ক রুহুল কুদ্দুস টিটোর নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলিটি মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অুষ্ঠিত হয়।
সাংবাদিক মুজাহিদ মুন্নার সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর সাংবাদিক সমাজের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্য, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপন, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।
এসময় মেহেরপুরে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে মেহেরপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৭দিনের কর্মসূডঢ় ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বিডি রয়টার্স অনলানের জেলা প্রতিনিধি জাকির হোসেন দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে জেলা সমাজসেবা অধিদপ্তরের একটি কক্ষে আটকিয়ে মারধর ও ক্যামেরা ভাংচুর করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের।
স/এষ্

