মেহেরপুর প্রতিনিধি : “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের খামারবাড়ি অফিসের সামনে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, সমাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোহাম্মদ শোয়াইব খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন- এখন দেশের বড় চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য উৎপাদন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।
এজন্য প্রতিটি পরিবার, সরকারি অফিসসহ বিভিন্ন জায়গায় সামাজিকভাবে বৃক্ষ রোপণের আহ্বান জানান তিনি।
মেলায় মোট ২২ টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ৭ আগস্ট/১৯ পর্যন্ত।
স/এষ্

