মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের পল্লীতে সাপের কামড়ে জালাল উদ্দিন (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর দক্ষিনপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে।
বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল জানান- সোমবার দিনগত মধ্যরাতে নিজ ঘরে ঘুমান্ত জালাল উদ্দিনকে একটি বিষধর সাপ কামড় দেয়। এ সময় জালাল উদ্দিন তার হাতে থাকা টর্চলাইট দিয়ে সাপটিকে আঘাত করে মেরে ফেলেন। এরপর জালাল উদ্দিনকে পরিবারের লোকজন গ্রামের ওঝার কাছে নেয়।
ঝাড়-ফুক শেষে ওঝা তাকে বিষমুক্ত বলে ছেড়ে দেয়। পরে তার শরীরের বিষক্রিয়া বৃদ্ধি পেলে মঙ্গলবার ভোরে তাকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
স/এষ্

