মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি: কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
শনিবার রাতে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, যুবলীগ নেতা সাজাদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে যুবলীগ নেতা মাহবুব ডালিম, হাসানুজ্জামান হিলন,ইউনুস আলী, মেহেরপুর পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ।
স/এষ্

