ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ফেনসিডিল ও গাঁজাসহ একজন গ্রেফতার

admin
অক্টোবর ৩, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ফেনসিডিল ও গাঁজাসহ একজন গ্রেফতার

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর : মেহেরপুরে ৬ বোতল ফেন্সিডিল ও ১শো গ্রাম গাঁজাসহ মহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর মুক্ত রায়চৌধুরী, এসআই অজয় কুমার কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের গড়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় অভিযান চালিয়ে মহিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়।

পরে তার ঘর তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৫শো টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

আটককৃত মহিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।
মহিরুল মেহেরপুর শহরের গড়পাড়ার মৃত নাজমুল হক বিশ্বাসের ছেলে ইদ্রিস আলীর বাসায় ভাড়া থাকতেন। ভাড়া বাড়ি থেকে মেহেরপুর ডিবি পুলিশ তাকে আটক করে।

স/এষ্