ঢাকাশুক্রবার , ৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

admin
নভেম্বর ৫, ২০২১ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার বেলুন উড়িয়ে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নজবুজ্জামানের সভাপতিত্ব ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।

বক্তব্য রাখেন স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক। এদিকে এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে প্রধান অতিথি সেখানে এসে উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি সালাম গ্রহণ করেন।

স/এষ্