মেহেরপুর প্রতিনিধি : সারাদেশে ন্যায় করোনা ভাইরাস নিয়ে চিন্তিত মেহেরপুর জেলাবাসী। এ জেলায় এখনো কোন করোনা ভাইরাস বহনকারী রোগী সনাক্ত হয়নি।
তবে গত ২৪ ঘন্টায় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ জেলার তিন উপজেলা হতে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন ৪৬ জনকে। এ নিয়ে বর্তমানে কোয়ারেন্টাইন রোগীর সংখ্যা ১৭৬ জন।
(যার মধ্যে মুজিবনগর উপজেলার ১৭ জন হাসপাতাল কোয়ারেন্টাইনে ও বাকি তিন উপজেলার ১৫৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।)
এছাড়া এ পর্যন্ত কোয়ারেন্টাইন হতে ছাড়পাত্র পেয়েছেন ৫৯৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
স/এষ্

