মেহেরপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আইন-শৃংখলা রক্ষায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্নস্থানে মটর সাইকেলের কাগজপত্র যাচাই করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী নির্দেশে আজ বুধবার (০৭/০৮/১৯) সকাল থেকে দুপুর পর্যস্ত শহরের বিভিন্নস্থানে ওই কাগজপত্র পরীক্ষা করা হয়।
এসময় মটর সাইকেলে বৈধ কাগজপত্র ও ইন্স্যুরেন্স এবং চালকের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় অর্ধ শতাধিক মটর সাইকেল আটকসহ চালকের নামে মামলা দেওয়া হয়েছে।
ট্রফিক পুলিশের টিএসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযানে জেলা ট্রাফিক পুলিশের টিআই-২ মুজতবা সার্জেন্ট আমিরুল ইসলাম, মোজাফফর হোসেন ও ট্রাফিক পুলিশ মকবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এন

