ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধকে গলা টিপে হত্যা

admin
অক্টোবর ২, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধকে গলা টিপে হত্যা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে শামসুল ইসলাম কে গলা টিপে ধরে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছেন। তিনি দক্ষিণ শালিকা গ্রামের আরশাদ আলীর ছেলে।

জানা গেছে একই গ্রামের শরিফ হালসানা, বারেক হালসনাসহ তাদের লোকজন জমি মাপতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল ইসলামের গলা টিপে ধরে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শামসুল ইসলামের ছেলে সামাউল বলেন জমি মাপতে এসে আমার পিতার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পৌঁছান। সেখানে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

স/অ