ঢাকাসোমবার , ১০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে একমন গাজা উদ্ধার বিষয়ে পুলিশের প্রেস ব্রিফিং

admin
জুন ১০, ২০১৯ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী পশুহাট এলাকা থেকে এক মন গাজা উদ্ধারসহ পিক আপের চালক ও মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার।

আটকৃতরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভারজোট গ্রামের রবিউল (২৭) ও মহিষকুন্ডি গ্রামের বাদশা (২৬) এবং ভেড়ামারা উপজেলার বারো মাইল গ্রামের বিজলু (৩২)।

আজ রবিবার পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এ সময় ডিবির ওসি ওবাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খাঁসহ ইলেকটনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলার দৌলপুর থেকে সবজি বোঝায় একটি পিক আপ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী পশুহাট এলাকায় অভিযান চালায়।

এ সময় সবজি বোঝায় পিক আপ ভ্যানটি জব্দ করা হয়। তল্লাশী করে উদ্ধার করা হয় এক মন গাঁজা। আটক করা হয় পিক আপের চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে। সবিজর মধ্যে ওই গাঁজা ঢাকাতে প্রেরণ করা হচ্ছিলো। এর সাথে মুলহোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স/এষ্