ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইফা’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

admin
অক্টোবর ২০, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইফা’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ বুধবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর নূরানী মাদ্রাসার শিক্ষক শাহ আলম। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়।

স/এষ্