ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে আবার করোনার হানা, আক্রান্ত ৩

admin
অক্টোবর ৩, ২০২১ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুরে আবার করোনার হানা, আক্রান্ত ৩

মেহেরপুর প্রতিনিধি : বেশ কিছু দিনের বিরতি। তারপর আবারও মেহেরপুর জেলায় দেখা দিয়েছে করোনা ভাইরাস। যার জেরে মেহেরপুর জেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে।

জানা গিয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে জেলায় ৩ জনের শরীরে করোনার জীবাণু রয়েছে।

আজ শনিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গিয়েছে, নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে সদর উপজেলার ২ জন ও ১ জন মুজিবনগর উপজেলার ১ জন এবং গাংনী উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।

এ নিয়ে জেলায় বর্তমানে ২৯ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে ৮ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ৫ এবং মুজিবনগর উপজেলার ১৬ রয়েছে।

এছাড়াও জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ৪ হাজার ৪৫৬ জন বাড়ি ফিরেছে। এবং মৃত্যুবরণ করেছেন ১৮০ জন। নতুন করে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

স/এষ্