ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
মার্চ ৩১, ২০২০ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মেহেরপুরের শ্রমজীবী মানুষের কাজ-কর্মে ভাটা পড়ায় সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। সরকারের পাশাপাশি এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা।

সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু নিজ উদ্যোগে তার ইউনিয়নের পাঁচশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিনি প্রতি পরিবারে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সোয়াবিন তেল বিতরণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলমাস হোসেন শিলু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ।

এদিকে গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন ১০ জন সহ হোম কোয়ারেন্টাইনে আছে ২৩১ জন। এছাড়া জেলায় ৩৫৬ জন হোম কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

স/এষ্