ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা

admin
জানুয়ারি ৭, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আহমেদ আলী।

অনুষ্ঠানে নির্বাচনে অংশ গ্রহণ কারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি র বক্তব্যে জেলা প্রশাসক বলেন বলেন, ভবিষ্যতে ঘরে বসে ভোট দিতে পারবেন ভোটাররা। ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই । যারা ইভিএম নিয়ে ভয় পাচ্ছেন তাদেরকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

স/এষ্