ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সাহারবাটীর মুকুল আটক

admin
নভেম্বর ১১, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সাহারবাটীর মুকুল আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে মুকুল হোসেন নামের একজন আটক হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের গুলি, ১টি ম্যাগজিন, নগদ ৬ হাজার ১৬০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটককৃত মুকুল গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের চারচারা বাজার পাড়ার নেক মহাম্মদের ছেলে। মুকুল এক সময় র‌্যাবের সোর্স হিসাবে কাজ করতেন।বুধবার রাতে র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের একটিদল গাংনী-কাথুলী সড়কের সাহারবাটী ইবাদতখানার নিকট থেকে মুকুল হোসেনকে আটক করে।

র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের কমান্ডার এএসপি তারিক আমান বান্না জানান, মুকুল হোসেন পিস্তুল নিয়েসাহারবাটী গ্রাম থেকে গাংনী শহরের দিকে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহারবাটীগ্রামেরইবাদতখানাএলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটিদল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুকুল পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশি করে অস্ত্র, গুলি, ম্যাগজিন, নগদ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে বুধবার দিবাগত রাতে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

স/অ