মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৮শ’ পিস ইয়াবাসহ সোহেল রানা ওরফে জুয়েল (২৫) নামের এক যুবককে আটক গাংনী থানা পুলিশ।
বুধবার রাতে গাংনী উপজেলার বাওট বাজারে অভিযান চালিয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক জুয়েল গাংনীর মটমুড়া গ্রামের মৃত মেঘলার নাতি ও কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আরোজ আলীর ছেলে। সে দীর্ঘদিন নানার বাড়িতে বসবাস করছে।
আটক জুয়েল জানায়, ঢাকা থেকে ১০ হাজার টাকায় ৮শ’ পিচ ইয়াবা সংগ্রহ করা হয়েছে। প্রকৃত পক্ষে এ ইয়াবার মালিক গাংনী উপজেলার বাওট গ্রামের ইব্রাহিম।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মরণঘাতি মাদক ইয়াবা গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে শেষ করে দিতে এমন জঘন্য কাজ করছে একটি চক্র।
এমন তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পরে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয়ফোর্স নিয়ে বাওট বাজারে অবস্থান নেয় এবং শ্যামলী পরিবহন থেকে নামলেই সোহেলকে ৮শ’ পিচ ইয়াবাসহ আটক করে।
স/এষ্

