মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসতা দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর সহযোগিতায় পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি)-এর গাংনী শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমএ খালেক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল বাকী, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দাল হক, জাতীয় পাটির গাংনী উপজেলা শাখার সভাপতি বাবলু রহমান, সাধারণ সম্পাদক জান মহাম্মদ মিন্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হাসেম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, পিএফজির অ্যাম্বাসেডর আফরোজা বানু, প্রভাষক আবু সায়েম পল্টু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ।
স/এষ্

