ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেসিকে সতর্ক করল নেইমার


ডিসেম্বর ২৮, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালের জুনে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। প্রতিটি আসরের মতো এবারের আসরেও অংশ নেবে ৩২টি দল।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড। আর তাই বিশ্বকাপ শুরুর আগেই সাবেক বার্সা সতীর্থ মেসিকে সতর্কই করে দিলেন নেইমার। তিনি বলেন, আইসল্যান্ড বিশ্বকাপে চমক দেখাতে পারে। নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার জন্য তারা হতে পারে মাথা ব্যথার কারণ।

প্লেয়ার ট্রিবিউনে একটি সাক্ষাৎকারে এসেছিল নেইমার ও পিকে। সেখানেই দুজনে আলোচনা করেন বিশ্বকাপের দলগুলো নিয়ে, যারা চমক দেখাতে পারে জায়ান্টদের। সেই সাক্ষাৎকারেই পিকে নেইমারকে বলেন, কোন দলগুলো বিশ্বকাপে চমক দেখাতে পারে?

জবাবে নেইমার বলেন, বিশ্বকাপে চমক, হ্যাঁ, হ্যাঁ, সেটা আইসল্যান্ড। আমি তাদের খেলা দেখেছি। তারা অনেক ভালো খেলে। আমি তাদের খেলা পছন্দ করি। তারা বিশ্বকাপে চমক দেখাতে পারে। বিশ্বকাপের ডাকহর্স তারা।

স/এন