ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মেলান্দহে ট্রাক ও সিএনজি সংর্ঘষে দুই নারী নিহত

admin
জুলাই ২৮, ২০১৭ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চমক নিউজ.কম

জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বেতমারী তলাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টায় বেতমারী তলাতলা মোড়ে মেলান্দহের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইসলামপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রুমা ও হাসপাতালে নেওয়ার পথে স্বপ্না মারা যায়। এসময় আহত হয়েছেন আরও তিনজন। ছাতু মিয়ার স্ত্রী নিহত রুমা ও সিদ্দিক মিয়ার স্ত্রী নিহত স্বপ্নার বাড়ি ইসলামপুরের মুখশিমলা ও রুহের কান্দা গ্রামে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স/মা