মেজবাহ উদ্দিন মন্ডলের এর জনপ্রিয়তায় ব্যাপক এগিয়ে
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ৪র্থ ধাপের ইউপি নির্বাচন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সবকয়টি ইউনিয়নে নির্বাচন ২৬ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষদিন পর্যন্ত চলছে প্রার্থীদের দৌড়ঝাপ।
এরমধ্যে ৮ নং ঢাকুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন মন্ডল ঘোড়া প্রতিক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জনপ্রিয়তায় মেজবাহ উদ্দিন মন্ডল ব্যাপক ভাবে এগিয়ে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে রয়েছে মেজবাহ উদ্দিন মন্ডলের ব্যাপক জনপ্রিয়তা। ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন। ভোটাররাও মনের আনন্দে হাট-বাজারে শোভাযাত্রা করেন মেজবাহ উদ্দিন মন্ডলের পক্ষে। ভোটারদের মুখে মুখে ঘোড়া প্রতিকের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন মন্ডল বলেন, ঢাকুয়া ইউনিয়নের সাধারণ মানুষ আমার সাথে আছেন। নিরপেক্ষ- সুষ্ট নির্বাচন হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ ।

