মুন্সীগঞ্জের মেঘনা নদীতে সকালে প্রশাসন, বিকেলে জেলেরা
এম এম রহমান, মুন্সীগঞ্জ: নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই মেঘনা নদীতে জেলেরা অবাধে ইলিশ নিধন করে আসছিলো। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মেঘনা নদীতে অভিযান চালানো হলে দ্রুত বদলে যায় মেঘনা নদীর দৃশ্য।
ভোর সকালে থেকে মেঘনা নদী ও এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ২টি মাছ ধরার ট্রলার, ১ লক্ষ মিটার কারেন্টজাল ও এক জনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে মেঘনা নদীর তীরে থাকা জেলেরা মাছ ধরার ট্রলার নিয়ে জাজিরা এলাকার ছোট ছোট খাল এবং চরমশুরা এলাকার খালে লুকিয়ে যায়। দুপুর ১টা পর্যন্ত চলে জেলা প্রশাসনের এই অভিযান।
দুপুরের ২টার দিকে অভিযান শেষে চিতলিয়া বাজার এলাকায় জব্দকৃত জাল পুঁড়িয়ে ফেলে প্রশাসন। জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সদস্যর যখন শহরমুখী হয়। ঠিক তখনই দ্রুত জেলেরা ট্রলার নিয়ে আবারও নেমে পড়েন মেঘনা নদীতে । শুরু করেন জাতীয় সম্পদ মা ইলিশ নিধনের মহা উৎসব।
সরেজমিনে রবিবার দুপুর ২ টার দিকে চরঝাপটা এলাকায় যাওয়ার পথে চরমশুরা খালের ভিতরে দেখা মেলে শতাধিক জেলে নৌকার। এসময় তীরে থাকা লোকজন জানান, নদীতে সকাল থেকে অভিযান তাই জেলেরা এখানে এসে আশ্রয় নিছে। প্রশাসন চলে গেছে এখন তারা আবারও নদীতে যাচ্ছে। পরে মেঘনা নদীর বকচর গ্রামের উত্তর দিকে নদীর তীরে অবস্থান করি। সেখানে ১০/১০ টি জেলে নৌকা নদীতে জাল ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
মাঝ নদীতে তাকানোর পর দেখা যায় চরঝাপটা ও বকচর এলাকার মেঘনা নদীর বিস্তৃর্নী এলাকা জুড়ে শত শত জেলে নৌকা ইলিশ নিধনে ব্যস্ত সময় পার করছে। এক একটি জেলে নৌকা জাল পানিতে ফেলানো জাল টেনে তুলছে। কারেন্টজালের সাথে উঠে আসছে শত শত মা ইলিশ। মা ইলিশগুলো ধরার পর সেগুলো তীরে এনে বিক্রি করে দিচ্ছে । বিকেল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পুরো মেঘনা নদীতে চলে তাদের কর্মব্যস্ততা। ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশাসন অভিযানে মেঘনা নদী ছিলো জেলে মুক্ত।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো মেঘনা নদীতে ছিলোনা প্রশাসনের কোন উপস্থিতি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে দুষ্ট চক্রের অসাধু জেলেরা। দুরদূরান্ত থেকে আসা ইলিশ ক্রেতাদেরও ছিলো উপচে পড়া ভিড়। এসময় ১০/১৫ জন জেলে ছুটে আসে সংবাদ কর্মীদের কাছে। কাছে এসেই বলতে থাকে প্রশাসনের লোক টহল দিয়ে চলে যায়। আপনারা এতো ভিডিও আর ছবি দিয়ে কি করেন?
আপনার লিখেন আর প্রশাসন এসে ডিস্টাব করে। এসময় জাহাঙ্গীর নামের এক জেলেকে প্রশ্ন করা হলো। মাছ ধরা নিষিদ্ধ এটা জানেন। জবাবে বলে হ্যা জানি। ধরেন কেন? সবাইতো ধরে । আইন অমান্য করে ধরেই যাচ্ছেন বিষয়টা কি? । স্যার শোনেন আমরা কিস্তির টাকায় জাল তৈরী করছি এই ২২ দিন মাছ ধরবো তাই।
এখন না ধরলে ২২ দিন পর আর এই নদীতে মাছ থাকবে না। সরকার তো সব জেলেকে চাল দিচ্ছে না। একটা জেলে নৌকায় ১০ জন দিনমজুর থাকে। সব জেলেদেরকে তো চাল দেয়া হয়না। জানি ধরা নিষেধ তবুও ধরি , কিছু করার নেই খেয়ে বাঁচতে হবে।
স্থানীয়রা জানায়, দিনেরাতে মেঘনা নদীতে ধরা হচ্ছে মা ইলিশ। সকালে অভিযান চালানোর কারনে দুপুর পর্যন্ত নদীতে জেলেরা মাছ ধরা বন্ধ রাখছিলো। প্রশাসনের লোক চলে যাওয়ার পর থেকেই নদীতে জাল ফেলতে শুরু করে জেলেরা। প্রশাসনের লোক আসবে এটা জেলেরা সবার আগেই জানে। জেলে পরিবারের নারীরা নদী এবং স্থল পথে থাকেন পাহাড়ায়।
প্রশাসনের লোক আসলে গ্রামগুলোতে আর নদীতে থাকা জেলেদের কাছে খবর পৌছে দেয়। উন্মুক্ত মাছ ধরার ট্রলারগুলো পুরো মেঘনা নদীতে ধাপিয়ে বেড়াচ্ছে। রাতে নদীতে জেলেদের পরিমান বহুগুনে বেড়ে যায়। উন্মুক্ত ট্রলারগুলোকে নদীর তীরে সারাক্ষন থাকে। তীর থেকে নদীতে গিয়ে মাছ ধরে আবার তীরে চলে আসে। অভিযান চলাকালীন সময়ে জালভর্তি ট্রলারগুলো কিভাবে থাকে নদীতে। জেলেদের না ধাবরিয়ে ট্রলারগুলো আটক আর জেলেদের বাড়ীতে বাড়ীতে অভিযান চালানো দরকার।
ইলিশ ক্রেতা নার্গিস আক্তার বলেন, সকালে আসছি মাছ কিনতে। আজকে নদীতে অভিযান ছিলো। অনেক অপেক্ষার পর বিকেল ৪ টার সময় মাছ কিনছি। মাছ কেনা তো অপরাধ ? কেন কিনলেন একটু বলবেন? এমন প্রশ্নের জবাবে ওই নারী বলেন, এখন ১শ টাকা হালি মাছ কিনছি।
সারবছর তো এতো কমদামে বড় ইলিশ কিনে খেতে পারবো না। আমি না কিনলে অন্য কেউ তো কিনবেই। জেলেরা ধরে এনে পানির দামে বিক্রি করতাছে। আগে নদীতে ধরা বন্ধ করেন । প্রশাসন তো অভিযান চালাচ্ছে জেল জরিমান করছে। এমন প্রশ্নের পাল্টা জবাবে ওই নারী বলেন , অভিযান তো কিছু সময়ের জন্য । সরাদিন সারারাত তো অভিযান চলে না।
জেলে আমির আলী বলেন, আমরা চাল পাইনা। আজকে বের হইছি পুলিশ আসার কারনে এখন ফিরে আসছি। নদীতে বিভিন্ন এলাকার জেলেরা মাছ ধরতাছে। আমরা সারাবছর নদীতে মাছ পাইনা । প্রশাসনের অভিযান চলছে। আমরা না ধরলে কি মাছ ধরা বন্ধ থাকবে। দেখেন শত শত জেলে নৌকা নদীতে মাছ ধরতাছে। আজকে অভিযানের পর পর নদীতে জেলে নৌকার পরিমান অনেক বেড়ে গেছে।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল চমক নিউজকে বলেন, সকাল থেকে বকচর এলাকার মেঘনা নদীতে অভিযান হয়েছে। লোকবল সংকটের মধ্যে দিয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে দুটি মাছ ট্রলার জব্দ, ১ লক্ষ মিটার কারেন্টজাল উদ্ধার এবং ১ জনকে জরিমানা করেছি। অভিযান সফল করতে বকচরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
দু’একদিনের মধ্যে ওই ক্যাম্পে পুলিশ সদস্যরা অবস্থান করে নদীতে নিয়মিত টহল জোরদার করবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষার্থে নদীতে অভিযান চলমান আছে।
স/এষ্

