ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘মৃত্যুর মুখ থেকে ফিরে ভালো আছি’

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় সাড়ে চার মাস চিকিৎসার পর বাড়ি ফিরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদিজা বলেছেন, ‘আমি ভালো আছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চিকিৎসক ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’

শুক্রবার বেলা দেড়টায় খাদিজা সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন। এরপর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা জানান।

এর আগে সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে সিলেটের পথে রওনা হন খাদিজা। পরে মাইক্রোবাসে করে বেলা ২টায় জালালাবাদ থানার আউশায় গ্রামের বাড়িতে পৌঁছান। বাবা ও ভাইসহ পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

বিমানবন্দর থেকে গাড়িতে করে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়ি সদর উপজেলার আউশা গ্রামে পৌঁছান খাদিজা। সেখানে তিনি বলেন, ‘আমার ওপর হামলাকারী বদরুলের কঠিন শাস্তি চাই। আমি আদালতে যাব।’ সে সময় বিচার দ্রুত শেষ হওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।

খাদিজার চাচা আবদুল কুদ্দুস জানান, খাদিজা বাড়িতে এসেছেন। বাড়িতে ফিরে আসায় সবাই খুশি। আর কোনো খাদিজা যেন নৃশংসতার শিকার না হন, এমনটাই চাওয়া পরিবারের। খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন আবদুল কুদ্দুস।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়

গুরুতর অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাকে সিআরপিতে ভর্তি করা হয়। এর মধ্যে ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলেন খাদিজা।

গতকাল বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানায়, খাদিজা এখন প্রায় সুস্থ। তিনি দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। তবে পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে তাকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে।

স/শা